ঢাকা
logo
প্রকাশিত : July 18, 2025

বরিশালে জেলা প্রশাসন আয়োজিত প্রতীকী মিনি ম্যারাথন

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: জেলা প্রশাসন বরিশাল-এর উদ্যোগে আজ সকালে নগরীতে একটি প্রতীকী মিনি ম্যারাথনের আয়োজন করা হয়। এই প্রতীকি ম্যারাথন শুধুমাত্র শারীরিক কসরত নয়, এটি একটি সামাজিক বার্তা ন্যায়বিচার, মেধার স্বীকৃতি এবং জাতি গঠনের লক্ষ্যে একতার প্রতীক। এই স্লোগানে আয়োজিত ম্যারাথনটি শুরু হয় বরিশাল সদর উপজেলা কার্যালয় থেকে। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে অন্তর্বর্তী কালীন সরকার মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

আজ শুক্রবার (১৮ জুলাই) সকাল ৭ টায় উপজেলা পরিষদ বরিশাল সদর প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে জেলা ক্রীড়া অফিস, যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জুলাই “পুর্নজাগরণ” কর্মসূচির অংশ হিসেবে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়। ম্যারাথনে অংশগ্রহণ করেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, যুব সমাজ, ক্রীড়াবিদ, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা।

সকালে জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন এর নেতৃত্বে ফিতা কেটে প্রতীকী ম্যারাথনের শুভ সূচনা করেন জেলা প্রশাসক। পরে সার্কিট হাউজ প্রাঙ্গণে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল লুচিকান্ত হাজং, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মোঃ আলাউল হাসানসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দরা। সংক্ষিপ্ত এক আলোচনা শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

ম্যারাথন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, সহকারী কমিশনারগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ আয়োজন নগরবাসীর মাঝে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram