

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০ ঘটিকায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া, কালো ব্যাজ ধারণ, শোক ও মৌন মিছিল হয়েছে। সরাইল হাসপাতাল মোড় থেকে শুরু করে মৌন মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়ে শোক সভা আরম্ভ হয়।
সভায় উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কাসেম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডঃ নুরুজ্জামান লস্কর তপু, সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী ও আব্দুল হাফিজ মাখন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, দপ্তর সম্পাদক সালাউদ্দিন বিপ্লব, যুবদলের যুগ্ম আহবায়ক নুরুল আমিন মাস্টার, সৈয়দ জাকির হোসেন, মীর ওয়ালিদসহ বিভিন্ন ইউনিয়ন হতে আগত নেতৃবৃন্দ।
সভা শেষে জুলাই-আগস্টে শহীদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
