ঢাকা
logo
প্রকাশিত : July 18, 2025

তাহমিদদের মত শহীদদের রক্তে অর্জিত পরিবেশকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে

নরসিংদী প্রতিনিধি: বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, দেশে এখনো পরিকল্পিত ষড়যন্ত্র চলছে। গোপালগঞ্জে হামলা যেমন কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, তেমন মিডফোর্টে ব্যবসায়ীকে নৃসংশভাবে হত্যাও কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, এসবই পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। তাহমিদদের মত শহীদদের রক্তে অর্জিত পরিবেশকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। এসব থেকে মুক্তি পেতে গণতন্ত্রের বিজয় অর্জন করা জরুরী। এজন্য একটি সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়ে গণতন্ত্রের চূড়ান্ত বিজয় হলেই শহীদ তাহমিদদের আত্মা শান্তি পাবে।

তিনি শুক্রবার সকালে নরসিংদীর চিনিশপুরে জুলাই আন্দোলনে জেলার প্রথম শহীদ তাহমিদের কবরে ফুলের শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মন্জুর এলাহীসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে তাহমিদের স্কুলে স্মরণসভা, দোয়া ও মোনাজাতে অংশ নেন বিএনপি নেতৃবৃন্দ। তাছাড়া বিকেলে শহীদ সজিবের কবর জিয়ারাত, কালো ব্যাচ ধারণ ও মৌন মিছিল করবে নরসিংদী জেলা বিএনপি।

শহীদ তাহমিদ ২৪ এর জুলাই আন্দোলনে অংশ নিয়ে ১৮ জুলাই ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড়ে পুলিশের গুলিতে জেলার প্রথম শহীদ হন। সে নরসিংদীর নাসিমা কাদির মোল্লা স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram