ঢাকা
logo
প্রকাশিত : July 17, 2025

নরসিংদীর পলাশে শহীদদের স্মরণে ছাত্রদলের স্মরণ সভা

পলাশ (নরসিংদী) প্রতিনিধি: জুলাই-আগষ্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে সকল শহীদের স্মরণে স্মরণ সভা করেছে নরসিংদীর পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌরসভা ছাত্রদল। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে উপজেলার চরসিন্দুর ইউনিয়নে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে এই স্মরণ সভা পালন করে সংগঠনটি।

পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল এর সভাপতিত্বে ও ঘোড়াশাল পৌর ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সহ সভাপতি আওলাদ হোসেন জনি, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পলাশ থানা শ্রমিক দলের সভাপতি আল আমিন ভূইয়া, ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু, পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, যুগ্ম আহ্বায়ক সাফিকুল ইসলাম, মিয়া মোহাম্মদ সজীব ও ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এসময় বক্তারা সাম্প্রতিক সময়ে সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং মব সৃষ্টির মাধ্যমে বিভিন্ন স্থানে হত্যাযজ্ঞ ও লুটপাটের প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং স্মরণ সভায় শক্তিতে রুপান্তরিত করে আগামীতে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সাথে যেকোনো পরিস্থিতে সজাগ থেকে প্রয়োজনীয় ভূমিকা রাখতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ প্রদান করেন তারা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram