ঢাকা
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৪৪
logo
প্রকাশিত : জুলাই ১৭, ২০২৫

জামালপুরে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী আটক

জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে ৬৯০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ হারুনুর রশীদ বাবু (২৩) নামে এক মাদক কারবারীকে আটক করেছে যৌথ বাহিনী।

আজ বৃহস্পতিবার (১৭ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ইসলামপুর পৌর শহরের বিজয় চত্বর মোড় এলাকায় চেক পোষ্ট চলাকালে তাকে আটক করা হয়।

আটক বাবু শেখ ইসলামপুর পৌর শহরের গাঁওকুড়া এলাকার সোনাইল্লে দর্জির ছেলে।

ইসলামপুর থানা সূত্রে জানা গেছে, পৌর শহরের বিজয় চত্বর এলাকায় ইসলামপুর থানা পুলিশ এবং সেনাবাহিনী যৌথ চেকপোষ্ট বসে মোটরসাইকেলের কাগজপত্র যাচাই-বাছাই করতে থাকে। এসময় বাবু মোটরসাইকেল চালিয়ে ইসলামপুর থেকে পার্শ্ববর্তী দুরমুঠ বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। যৌথ বাহিনীর সদস্যরা তাকে মোটরসাইকেল থামাতে বললে সে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে থাকে। একপর্যায়ে সে মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যায়। এসময় তাঁকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি কাছে রাখা ৬৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে যৌথ বাহিনীর সদস্যরা।

ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানা বলেন, 'যৌথ বাহিনীর চেকপোষ্ট চলাকালে ৬৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাবু নামে এক মাদক কারবারীকে আমরা আটক করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram