ঢাকা
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:১৩
logo
প্রকাশিত : জুলাই ১৭, ২০২৫

"রাজাকার" স্লোগা‌নের জন্য আ.লী‌গের মত ধ্বংস হ‌বে বিএন‌পি: ফয়জুল ক‌রীম

ম‌মিনুল ইসলাম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: "রাজাকার" স্লোগানের জন্য আওয়ামী লীগ ধ্বংস হয়েছে, সেই স্লোগানের জন্য বিএনপিও ধ্বংস হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফ‌তি সৈয়দ মোহাম্মদ ফয়জুল ক‌রীম।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে ময়মনসিংহের ত্রিশা‌লের দরিরামপুর সিএমবি মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, জিয়াউর রহমান কাদের নিয়ে দল গঠন করেছেন জানেন? শাহ আজিজ। তিনি ছিলেন এক নম্বর রাজাকার। জিয়াউর রহমান তাকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। অথচ আজ বিএনপি স্লোগান দেয়, 'এই দেশে রাজাকার থাকবে না!' কী আজিব জাহেল! বিএনপির ওপর আওয়ামী লীগের ক্ষোভটাই ছিল—জিয়াউর রহমান রাজাকারকে প্রতিষ্ঠিত করেছিলেন। অথচ এখন নিজেরাই নিজেদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। বিএনপিরা জানেই না তাদের নেতার প্রাইম মিনিস্টার কি ছিল, কয় মন্ত্রীতে কতজন রাজাকার ছিলেন। এরা জানেই না স্লোগান দেয়।

মুফতি ফয়জুল করীম আরও বলেন, যে "রাজাকার" স্লোগান ছিল আওয়ামী লীগের, সেই স্লোগান এখন বিএনপির। যে স্লোগানের জন্য আওয়ামী লীগ ধ্বংস হয়েছে, সেই স্লোগানের জন্য বিএনপিও ধ্বংস হবে।

রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি এবং ইসলামবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মন‌সিংহ দ‌ক্ষিণ শাখার আ‌য়েজ‌নে ও ত্রিশাল উপ‌জেলা শাখার ব্যবস্থাপনায় এক বিশাল জনসভা অনু‌ষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নূরুল করীম আকরাম এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।

সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণ জেলার সভাপতি মাওলানা মামুনুর রশীদ সিদ্দিকী এবং সঞ্চালনা করেন ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মাওলানা ইব্রাহীম খলিলুল্লাহ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram