ঢাকা
logo
প্রকাশিত : July 17, 2025

নাটোরের নলডাঙ্গায় নিখোঁজের চারদিন পর কৃষকের মরদেহ উদ্ধার

মো: জামিল হায়দার (জনি), নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নিখোঁজের চারদিন পর নাটোরের নলডাঙ্গা থেকে রফিকুল ইসলাম নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে মাধনগর কলবাড়ি ঈদগাহ মাঠের পাশ থেকে মরাদেহটি উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। নিহত রফিকুল ইসলাম উপজেলার পুর্ব মাধনগরের মৃত মেহের আলীর ছেলে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ও নিহতের পরিবারের সদস্যরা জানান, গত সোমবার সকালে বাড়ী থেকে বের হয় রফিকুল। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তার খোঁজ করেও তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। পরে আজ বিকেলে স্থানীয়রা মাধনগর কলবাড়ি ঈদগাহ মাঠের পাশে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। মরদেহ উদ্ধারের খবর পেয়ে রফিকুলের স্ত্রী নার্গিস বেগম ও তার স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি রফিকুল ইসলামের বলে শনাক্ত করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। প্রাথমিকভাবে মৃত্যুর কোন কারণ জানাতে পরেনি পুলিশ। ঘটনাটি তদন্তে কাজ শুরু করেছে পুলিশ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram