

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নওগাঁর মান্দায় ‘২৪-এর রঙে’ শিরোনামে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আব্দুল লতিফ, কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহার আলী, সাহাপুর ডিএ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সোরয়ার স্বপন প্রমুখ।
প্রতিযোগিতায় উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। চিত্রাঙ্কন ও গ্রাফিতিতে ২০২৪ সালের ২৪ জুলাইয়ের গণআন্দোলনের বিভিন্ন দৃশ্য চিত্রায়িত হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
