ঢাকা
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:০৮
logo
প্রকাশিত : জুলাই ১৭, ২০২৫

পঞ্চগড়ে দুই সীমান্ত দিয়ে ২৪ জনকে বিএসএফ'র পুশইন

মো: এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর ও বোদা উপজেলার দুই সীমান্ত দিয়ে আবারো ২৪ জনকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি সূত্রে জানা গেছে, গত রাতে জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা দাড়িয়ার মোড় সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশইন করেছে। এদের মধ্যে ৭ জন পুরুষ, ৬ নারী এবং ৫ শিশুসহ মোট ১৭ এবং একই সময়ে সদর উপজেলার শিংরোড সিমান্ত দিয়ে ২ নারী, ৩ শিশু ও ২ জন পুরুষসহ আরো ৭ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠায় বিএসএফ।

এদিকে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) জানায়, সীমান্তবর্তী এলাকায় ঘুরাঘুরি করতে দেখে তাদের আটক করে স্থানীয় ইউনিয়ন পরিষদে নিয়ে যায় স্থানীয়রা। পরে বিজিবি সদস্যরা খবর পেয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বোদা থানায় সোপর্দ করে। অপরদিকে, প্রায় পরে তাদের সীমান্ত এলাকা থেকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় সদর থানা ও বোদা থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতরা বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার খেজুঁরবাড়িয়া এলাকার বাসিন্দা এবং গত ১০ বছর যাবৎ ভারতের দিল্লিতে ভাঙ্গারীর কাজ করতো বলে জানায়। গত ৬ জুলাই তাদের দিল্লি থেকে গ্রেফতার করে ভারতীয় পুলিশ। এরপর বুধবার বিমানযোগে নিয়ে এসে গভীর রাতের সুবিধামতো সময়ে তাদের বাংলাদেশ সীমান্তে ঠেলে দেয় বিএসএফ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের প্রকৃত ঠিকানা ও পরিচয় যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করার পর পরবর্তী আইনি উদ্যোগ গ্রহণ করা হবে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন জানান, বিজিবি ১৭ জন নারী পুরুষ ও শিশুকে থানায় হস্তান্তর করেছে। ঠিকানা যাচাই বাছাই করা হচ্ছে। প্রকৃত ঠিকানা যাচাই বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram