ঢাকা
logo
প্রকাশিত : July 17, 2025

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে নড়াইলে জামায়াত ও ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: গোপালগঞ্জে জুলাই যোদ্ধা এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের “পদযাত্রায়” হামলার প্রতিবাদে নড়াইলে জামায়াতে ইসলামী ও ছাত্র-জনতার ব্যানারে পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ৯টায় নড়াইল চৌরাস্তা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় চৌরাস্তায় এসে মিছিলটি শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর নড়াইল জেলা শাখার আমীর আতাউর রহমান বাচ্চু। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, “গোপালগঞ্জে বর্বরোচিত হামলা নিঃসন্দেহে চরম নিন্দনীয় ও গণতন্ত্রবিরোধী। অবিলম্বে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

বক্তারা আরও বলেন, “এ দেশের জনগণের বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় ফ্যাসিবাদী শক্তিকে প্রতিহত করতে হবে।”

একই দিন সকাল সাড়ে ১০ টায় “ছাত্র-জনতা-নড়াইল জেলা”র ব্যানারে একটি পৃথক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আদালত চত্বরে গিয়ে শেষ হয়।

এ সময় আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, “আওয়ামী সন্ত্রাসীদের এই হামলা গণতন্ত্রবিরোধী। দ্রুত জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।”

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মোঃ শাফায়েত উল্লাহ, যুগ্ম সদস্য সচিব ফারহাদ রানা, সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক আল মামুন, সদর উপজেলা সংগঠক শাহারুল আলম, জেলা সদস্য সাদাব আলম ও উপজেলা সদস্য আকাশ শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram