ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:১১
logo
প্রকাশিত : জুলাই ১৭, ২০২৫

বকশীগঞ্জে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা আটক

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ডেভিল হান্ট অপারেশনে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুইজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন নিলাখিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মুনসর আলী মঞ্জু (৬০) ও তার ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক বায়জিদ হোসেন কাঞ্চন (৩০)।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে আটককৃতদের জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

বকশীগঞ্জ থানা পুলিশ জানায়, ডেভিল হান্ট অপারেশনে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মুনসর আলী মঞ্জু ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বায়জিদকে আটক করা হয়।

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, ডেভিল হান্ট অপারেশনে ওই দুইজনকে আটক করা হয়। বৃহস্পতিবার আটককৃতদের কোর্টে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি খন্দকার শাকের আহমেদ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram