ঢাকা
logo
প্রকাশিত : July 17, 2025

মাদক চোরাচালান ও অপরাধ দমনে বিজিবির জিরো টলারেন্স

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবির আয়োজনে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১১টায় রামগড় ৪৩ বিজিবির বাস্কেটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবির) জোন অধিনায়ক লে.কর্নেল আহসানউল ইসলাম পিএসসি, এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি তাঁর বক্তব্যে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি, মাদকদ্রব্য ও চোরাচালান নির্মুল, পাহাড়ে অনিবন্ধিত রাজনৈতিক দলগুলো যেমন ইউপিডিএফ, জেএসএস এর চাঁদাবাজি বন্ধ এবং দায়িত্বপূর্ণ এলাকায় ফেনী নদীসহ বর্ষা মৌসুমে বন্যা প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করাসহ ভারতীয় নিরাপত্তা বাহিনী কর্তৃক পুশইন প্রতিরোধ, অবৈধ মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধে স্থানীয় জনসাধারণের সহায়তা কামনা করেন।

উক্ত সভায় রামগড় জোন অধিনায়ক আরও বলেন, ৪৩ বিজিবির আওতাধীন সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অপরাধ দমনে বিজিবি পক্ষ থেকে জিরো টলারেন্স ঘোষণা দেন এবং পাহাড়ি বাঙালি সাম্প্রদায়িক সম্প্রীতি অটুটর রাখার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি জোন আওতাধীন এলাকায় চাঁদাবাজি বন্ধে তথ্য দিয়ে সহযোগিতা করতে রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সকলের প্রতি আহ্বান জানান।

এসময় মাসিক সমন্বয় সভায় বিভিন্ন বিষয়ে আরো বক্তব্য রাখেন, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো.জসিম উদ্দিন, জামায়াতে ইসলামীর রামগড় শাখার সাংগঠনিক সম্পাদক মো.নিজাম উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঈন উদ্দিন, দাঁতমারা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান, কার্বারী এসোসিয়েশনের সভাপতি আনন্দ মোহন বৈঞ্চব, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল আউয়াল এবং ফটিকছড়ি উপজেলার সাংবাদিক আবু মুসা জীবনসহ স্থানীয় সাংবাদিক মো.শাহেদ হোসেন রানা।

এসময় আরও উপস্থিত ছিলেন, রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবির) টু-আইসি মেজর নুর উদ্দিন, সহকারী পরিচালক (এ্যাডি) মো.শামসুল হক, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমদ ভূঁইয়া, রামগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশাহ, পৌর বিএনপির সভাপতি মো.বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো.ইলিয়াস হোসেনসহ বিজিবির পদস্থ কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, রাজনীতিক ব্যক্তিবর্গ, হেডম্যান, কার্বারী, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram