ঢাকা
logo
প্রকাশিত : July 17, 2025

অবশেষে বদলি হলেন সেই সমাজসেবা কর্মকর্তা রিজা

পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর পলাশে সেবা প্রত্যাশীদের সাথে অসদাচরণ ও হয়রানির দায়ে অবশেষে নিজ কর্মস্থল থেকে বদলি করা হয়েছে উপজেলা সমাজসেবা কর্মকর্তা রিজা আক্তারকে। গত ১৫ জুলাই সমাজসেবা অধিদপ্তরের উপসচিব পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল হামিদ মিয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে পলাশ উপজেলা সমাজসেবা কর্মকর্তার দায়িত্ব থেকে সরিয়ে নরসিংদী প্রবেশন কার্যালয়ে প্রবেশন অফিসার হিসেবে নিযুক্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন নরসিংদী জেলাসমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক মাসুদুল হাসান তাপস। তিনি জানান, একটি প্রজ্ঞাপনের মাধ্যমে সমাজসেবা কর্মকর্তা রিজা আক্তারকে বদলি করে প্রবেশন কার্যালয়ে নিযুক্ত করা হয়েছে। একই সাথে তার জায়গায় নরসিংদী প্রবেশন অফিসার মোঃ মাসুম ভূইয়াকে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, পলাশ উপজেলা সমাজসেবা কর্মকর্তা রিজা আক্তার দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন সময় কার্যালয়ে আসা সেবা প্রত্যাশীদের সাথে অসদাচরণ, সেবা প্রত্যাশীদের হয়রানির অভিযোগ উঠে। এ বিষয়ে একাধিক ভুক্তভোগী সমাজসেবা অধিদপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে অধিদপ্তরের আদেশে জেলা সমাজসেবা অফিস থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। এ বিষয়ে দেশের একাধিক জাতীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় ফলাও করে সংবাদ প্রকাশ হলে কর্তৃপক্ষ রিজা আক্তারের বিরুদ্ধে তদন্ত শুরু করে। পরে তদন্তে সত্যতা উঠে আসলে তাকে উপজেলা সমাজসেবা কর্মকর্তার পদ থেকে সরিয়ে অন্যত্র নেওয়া হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram