

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বিরুদ্ধে অশালীন স্লোগান ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে তিতাসে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার দুপুরে বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস ইঞ্জিনিয়ার এম.এ মতিন খানের নেতৃত্বে উপজেলার মাছিমপুর বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। বিক্ষোভ মিছিলটি বাতাকান্দি বাজার ও হোমনা-গৌরিপুর সড়ক প্রদক্ষিণ করে ছিনাইয়া বাসস্ট্যান্ডের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জাদু মোল্লার সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, বিএনপি নেতারফিকুল ইসলাম, এমদাদুল হক ফুল মিয়া, মনির হোসেন ভূঁইয়া, আদিলুর রহমান, রুবেল মিয়া, আনু, জহির চেয়ারম্যান, মহসিন, মনির হোসেন বাবু, জীবন মিয়া, বাদশা শফিক ও ইমরানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
