ঢাকা
logo
প্রকাশিত : July 17, 2025

বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল

বাগেরহাট প্রতিনিধি: সারা দেশে আইনশৃঙ্খলার অবনতি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল করেছে যুবদলের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যান থেকে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের নূর মসজিদ মোড় এলাকায় গিয়ে শেষ হয়।

এসময় যুবদল নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন, সুমন পাইক, আবুল হাসান, মোহাম্মদ ইব্রাহিম হোসেন, শেখ জিয়াউর রহমান, শেখ দেলোয়ার হোসেনসহ জেলা যুবদলের হাজার হাজার নেতাকর্মী মিছিলে অংশ নেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত এক পথসভায় সুজন মোল্লা বলেন, দেশের মানুষের জানমাল আজ নিরাপদ নয়। সরকারের ব্যর্থতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে যাচ্ছে। অবিলম্বে দেশে অরাজকতা সৃষ্টিকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram