ঢাকা
logo
প্রকাশিত : July 17, 2025

ফরিদপুরের উদ্দেশে খুলনা ছাড়লেন এনসিপি নেতারা

নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা ফরিদপুরে পদযাত্রা ও পথসভা কর্মসূচিতে অংশ নিতে খুলনা ছেড়েছেন। গোপালগঞ্জে ছাত্রলীগের হামলার পর খুলনায় এসে রাত্রী যাপন শেষে বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে তারা খুলনা ত্যাগ করেন।

এর আগে তারা বুধবার সন্ধ্যায় খুলনা এসে সার্কিট হাউজে এবং হোটেল সিটি ইন-এ রাত্রী যাপন করেন।

বহরে রয়েছেন- এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চল সমন্বয়ক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও দক্ষিণাঞ্চল সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

এনসিপি নেতাদের খুলনা ত্যাগের বিষয়টি নিশ্চিত করে পার্টির খুলনার মুখ্য সমন্বয়ক আহম্মদ হামিম রাহাত বলেন, “তারা যশোর হয়ে ফরিদপুর যাবেন। সেখানে এনসিপি নেতৃবৃন্দ পদযাত্রা সমাবেশে বক্তব্য রাখবেন।”

এনসিপির দলীয় সূত্রে জানা গেছে, বৃস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ফরিদপুর সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত পদযাত্রা করবে দলটি। এরপর জনতা ব্যাংক মোড়ে পদযাত্রা পরবর্তী পথসভা করবেন তারা। ফরিদপুরের পর রাজবাড়ী ও মানিকগঞ্জ জেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram