

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অডিটোরিয়াম হলে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সেখানে উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চিলমারী সরকারি কলেজের অধ্যক্ষ ড. মুজিবল হায়দর, বাংলাদেশ জামায়াতে ইসলাম চিলমারী উপজেলা শাখার আমির অধ্যাপক নুর আলম মুকুল, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম, ছাত্র প্রতিনিধি সাব্বির আহমেদ প্রমুখ।
আলোচনা সভায় ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে আহতদের স্মৃতিচারণ শেষে তাদের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রজেক্টর এর মাধ্যমে জুলাই আগস্ট যুদ্ধের প্রামাণ্য চিত্র দেখানো হয়।
