ঢাকা
logo
প্রকাশিত : July 16, 2025

তিতাসে ৮ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাসে অভিযান চালিয়ে ১০৭০ পিস অবৈধ কারেন্ট জাল ও চায়না রিং জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। যার আনুমানিক বাজার মূল্য ৮ লাখ টাকা। এ সময় অবৈধ জাল বিক্রির দায়ে ৮ বিক্রেতাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বুধবার দুপুরে উপজেলার বাতাকান্দি বাজারে অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন।

তিনি জানান, উপজেলার বাতাকান্দি বাজারে অভিযান চালিয়ে প্রায় ১০৭০ পিস অবৈধ কারেন্ট জাল ও চায়না রিং জাল জব্দ করা হয়। এ সময়ে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী ৮ জন বিক্রেতাকে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করাসহ জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

তিনি আরো বলেন, উন্মুক্ত জলাশয় ও সংলগ্ন বিলগুলোতে দেশীয় প্রজাতির মাছ রক্ষার্থে অবৈধ জাল বিক্রি বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোসা: নামজা আক্তার, উপজেলা ভূমি অফিসের নাজির আবুল বাশার, তিতাস থানা পুলিশ ও মৎস্য দপ্তরেরে কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram