ঢাকা
logo
প্রকাশিত : July 16, 2025

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ‘জুলাই শহিদ দিবস’ পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে ‘জুলাই শহিদ দিবস’ দিবস পালিত হয়েছে। ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে আজ বুধবার সকাল সাড়ে ১০ টার সময় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনু্িষ্ঠত হয়।

জেলা প্রশাসক আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জুলাই গণঅভ্যুত্থানের লড়াকু সৈনিক ও বৈষম্যবিরোধী আন্দোলন জেলা কমিটির সদস্য সচিব মোঃ সাব্বির আহম্মেদ, ছাত্রনেতা মোঃ মাহাদি, মোঃ রাহাত, পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ আফাজ উদ্দিন, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, সিভিল সার্জন একেএম শাহাব উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট ইসাহাক আলী, নবাবগঞ্জ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. ইমরান আলী, সাংবাদিক ডাবলু কুমার ঘোষ প্রমুখ।

জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন, সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ২০২৪ সালের জুলাইয়ে যে আন্দোলন শুরু হয়, তা পরে রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। সেই আন্দোলনের মধ্যে ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র আবু সাঈদ নিহত হন। তার মৃত্যুর ঘটনায় আন্দোলন আরও তীব্রতা পায়। পরে তীব্র আন্দোলনের মুখে ৫ আগস্ট পালিয়ে যান শেখ হাসিনা। আর অভ্যুত্থানের সেই স্মৃতিকে ধরে রাখতে বর্ষপূর্তি উপলক্ষে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনের নানা অনুষ্ঠান ঘোষণা করে সরকার। সেই ধারাবাহিকতায় এদিন পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস।

আর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতিকে স্মরণ করে জেলার সরকারি দপ্তর ও বেসরকারি দপ্তরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram