ঢাকা
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:০৩
logo
প্রকাশিত : জুলাই ১৬, ২০২৫

স্লোগান দিয়ে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা, ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে উত্তপ্ত গোপালগঞ্জ। সমাবেশ শুরুর আগেই কর্মসূচির জন্য নির্ধারিত সমাবেশস্থলে হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ।

বুধবার (১৬ জুলাই) দুপুর পৌঁনে ১টায় স্লোগান দিয়ে হামলার ঘটনা ঘটে। এসময় ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভাঙচুরের পর সমাবেশের মঞ্চেও হামলা চালায় ছাত্রলীগ। হঠাৎ হামলায় হতবিহ্বল হয়ে পড়েন এনসিপির নেতাকর্মীরা। পুলিশও এসময় ছিল নিষ্ক্রিয় ভূমিকায়।

ঘটনাস্থলে উপস্থিত জানান, অতর্কিত হামলা হয়নি। পুলিশ ও এপিবিএনের সামনেই খালের ওপার থেকে স্লোগান দিতে দিতে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় এনসিপির নেতারা দৌঁড়ে নিরাপদ স্থানে যাবার চেষ্টা করে। পুলিশ ও এপিবিএন সদস্যরাও তাদের সঙ্গে দৌঁড় দেয়। পরে অবশ্য এনসিপির নেতাকর্মীরা হামলাকারীদের ধাওয়া করে। তখন পুলিশ ফিরে এসে সক্রিয় হবার চেষ্টা করে।

এরআগে, সকালে সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় ঘোনাপাড়া-টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছ কেটে সড়ক অবরোধ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাদের সঙ্গে কথা বলতে গেলে ইউএনওর গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে।

তারও আগে গোপালগঞ্জ সদরের উলপুরে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটে। তাতে আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ সদস্য।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram