ঢাকা
logo
প্রকাশিত : July 15, 2025

ভাগবাটোয়ারার রাজনীতিতে আমরা আগ্রহী নই: নাহিদ ইসলাম

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: নির্বাচনে আসনের ভাগবাটোয়ারার রাজনীতিতে আমরা আগ্রহী নই বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার দিবাগত রাতে বরিশালের চরমোনাই মাদরাসা দরবারে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এসময় এমন মন্তব্য করেন নাহিদ।

এসময় এনসিপি আহ্বায়ক বলেন, নির্বাচনের যে ভাগবাটোয়ারা, আসনের যে ভাগবাটোয়ারার সেই রাজনীতিতে আমরা আগ্রহী নই। সেই রাজনীতিকে নস্যাৎ করে চ্যালেঞ্জ করেই এনসিপির উত্থান হয়েছে।

তিনি আরও বলেন, বরং আমরা বলেছি সংস্কারের যে আলাপ চলছে, মৌলিক সংস্কার এবং গণহত্যার বিচার এবং দেশকে পুনর্গঠন করা সেই আলাপ আলোচনার রাজনীতিতে এনসিপির দরজা খোলা আছে। আমরা চরমোনাইর দরবারে এসেছি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করতে।

সার্বিকভাবে বাংলাদেশের বর্তমান সময়ের সংস্কৃতি আমাদের ধর্ম, আমাদের রাজনীতি দেশের মানুষের অবস্থা এবং ইসলাম নিয়ে আমরা আলোচনা করবো। জাতীয় নাগরিক পার্টির জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে মাসব্যাপী দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি হাতে নিয়েছি। তারই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন জেলায় যাচ্ছি, বিভিন্ন ঐতিহ্যবাহী মসজিদ মাদরাসায় যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজ চরমোনাই মাদরাসা পরিদর্শনে এসেছি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, জুলাইয়ের আন্দোলনে আমরা সামনের কাতারেই ছিলাম। ঐতিহাসিকভাবে আমরা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত আছি। এনসিপির বক্তব্য এবং আমাদের বক্তব্য অনেক কাছাকাছি।

আমরা দেশ গড়তে চাই, বৈষম্য দূর করতে চাই, অত্যাচার অবিচার দেশ থেকে উৎখাত করতে চাই। নাহিদ সাহেব যেটা বলেছেন, সেই চাঁদামুক্ত দেশ গড়তে চাই। দেশ গড়ার জন্য যা কিছু প্রয়োজন সব আমরা একসঙ্গে করবো। পরে নাহিদ ইসলাম মরহুম পীর সাহেব হুজুর মাওলানা সৈয়দ মুহাম্মদ ফজলুল করীম ও দাদা হুজুর মাওলানা সৈয়দ এছহাক (র:) এর কবর জিয়ারত করেন এবং মাদরাসা পরিদর্শন করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram