ঢাকা
logo
প্রকাশিত : July 15, 2025

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভুটভুটি উল্টে চালক নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভুটভুটি উল্টে জুয়েল রানা (৪৫) নামে এক চালক নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে নাচোল উপজেলার নিজামপুর ইউনিয়নের ফুলকুঁড়ি মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের আজগড়া এলাকার মৃত জাইগীর হোসেনের ছেলে।

নাচোল থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুল ইসলাম জানান, আজ সকালে জুয়েল নামে এক ভুটভুটি চালক আম পাড়ার শ্রমিক নিয়ে রাজশাহীর কাকনহাট ললিত নগর যাচ্ছিল। পথে নাচোল টু আমনুরাগামী সড়কের ফুলকুঁড়ি মোড়ে ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চালকসহ কয়েকজন আহত হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি মনিরুল।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram