ঢাকা
logo
প্রকাশিত : July 15, 2025

পিরোজপুরের মঠবাড়িয়ায় খাস জমি উদ্ধার করলেন প্রশাসন

মজিবর রহমান, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বেদখল হওয়া সরকারি খাস জমি উদ্ধার করেছেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে উপজেলার ৪টি স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

প্রভাবশালীদের দখল করে নেয়া খাস জমি উদ্ধার কার্যক্রম পরিচালনার নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাইসুল ইসলাম।

এ অভিযানে সদর ইউনিয়নের কুটুমবাড়ি এলাকায় ৩ শতাংশ, মিরুখালী ইউনিয়নের ছোটশৌলা মৌজায় ১.১৬ একর ভিপি সম্পত্তি এবং ০১ নং খাস খতিয়ানভুক্ত ০.৬৯ একর সরকারি খাস জমি উদ্ধার করা হয়।

এ ছাড়াও তেতুলতলা এলাকায় খালের পাড়ে অবৈধভাবে নির্মিত একটি দোকান সরিয়ে ফেলা হয়। এসময় এসব জমি উদ্ধারপূর্বক সাইনবোর্ড দ্বারা চিহ্নিত করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাইসুল ইসলাম গণমাধ্যমকে জানান, মঠবাড়িয়া থানার একটি চৌকস টিম এ উচ্ছেদ অভিযানে সার্বিক সহযোগিতা করেন। তিনি আরো জানান, জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram