ঢাকা
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:৫৯
logo
প্রকাশিত : জুলাই ১৪, ২০২৫

রাণীশংকৈলে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারির গ্রেপ্তার, এক বছরের কারাদণ্ড

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার (১৪ জুলাই) বিকেলে পৌর শহরের ভান্ডারা গ্রামের রংপুরিয়া মার্কেট সংলগ্ন এলাকায় কৃষ্ণ শীলের বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। মেজর নাঈম এর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে কৃষ্ণ শীল(নাপিত)(৫৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৭৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। কৃষ্ণ শীল ওই এলাকার নরেন্দ্র শীলের ছেলে।

এ সময় কৃষ্ণের বসতঘর থেকে ৪ পিস ইয়াবা, ফুয়েল পেপার, একটি চাপাতি, একটি ছুরি ও একটি হাসোয়াসহ ৩ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলুবিন রহমান এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৭৫০ টাকা অর্থদন্ড প্রদান করেন।

রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা.আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে বলেন, ভ্রাম্যমাণ আদালতে মাদক ও দেশীয় অস্ত্র রাখার অপরাধে কৃষ্ণ বসাকের এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামিকে জেলা হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান মুঠোফোনে জানান, অভিযানে পৌর শহরের কৃষ্ণশীল নামে এক ব্যক্তির নিকট ইয়াবা, ফুয়েল পেপার ও দেশীয় অস্ত্র রাখার অপরাধে মাদক আইনে তাকে অর্থদন্ডসহ এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram