ঢাকা
logo
প্রকাশিত : July 14, 2025

জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে কুমিল্লায় স্মৃতিস্তম্ভ

হৃদয় হাসান, কুমিল্লা: জুলাই আন্দোলনে নিহত শহীদদের স্মরণে কুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকায় নির্মিত হয়েছে একটি স্মৃতিস্তম্ভ। আজ রোববার সকালে এক সংক্ষিপ্ত আয়োজনে স্মৃতিস্তম্ভটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার, পুলিশ সুপার নাজির আহমেদ খান, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিভিল সার্জন, এনসিপি নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

এসময় জেলা প্রশাসক বলেন, ‘জুলাই আন্দোলন দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক গৌরবময় অধ্যায়। সেই আন্দোলনে শহীদদের স্মরণে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে, যাতে নতুন প্রজন্ম তাঁদের আত্মত্যাগ জানতে পারে।’

অনুষ্ঠানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন স্থানীয় ধর্মীয় নেতারা। পরে অংশগ্রহণকারীরা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এই স্মৃতিস্তম্ভকে কেন্দ্র করে জুলাই আন্দোলনের ইতিহাস তুলে ধরতে তথ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram