ঢাকা
logo
প্রকাশিত : July 14, 2025

বরগুনা জেলা নির্বাচন অফিসে অগ্নিকান্ড

জহিরুল হক, বরগুনা: বরগুনা জেলা নির্বাচন অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নকান্ডে ৩টি ব্যলট বাক্স, বেশ কিছু ভোটার তালিকা, কম্পিউটার, কম্পিউটারের মনিটর, প্রিন্টার, ফ্রিজ সহ অনেক মূল্যবান কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নির্বাচন অফিস সূত্রে জানা যায়।

সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে সাতটায় বরগুনা জেলা নির্বাচন অফিসের পশ্চিম পাশের একটি রুমে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দিলে অগ্নিনির্বাপক কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। একই ভবনে বরগুনা জেলা ও বরগুনা সদর উপজেলা নির্বাচন অফিসের কার্যক্রম পরিচালিত হয়।

বরগুনার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, আমাদের পরিচ্ছন্নতা কর্মী জানান, ওই রুমে থাকা একটি ফ্রিজে বিকট শব্দ শুনতে পান তিনি, এরপর রুমের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৩টি ব্যলট বাক্স, একটি ফ্রিজ, ভোটার তালিকা, কম্পিউটারসহ মূল্যবান কাগজপত্র পুড়ে গেছে।

বরগুনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ জানান, আগুন শুধু একটি কক্ষেই সীমাবদ্ধ ছিল। মূল স্টোরে আগুন ছড়ায়নি, তাই বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।

জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হাই আল হাদী জানান, আগুনে অফিসের কিছু পুরোনো নথি ও যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, “অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানার জন্য তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হবে।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram