ঢাকা
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:১৩
logo
প্রকাশিত : জুলাই ১৪, ২০২৫

ইসলামপুরে ইউপি সদস্য আব্দুর রহিম হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল

ওসমান হারুনী, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর কুলকান্দি ইউনিয়নের ১নং ওয়ার্ড জিগাতলা গ্রামের ইউপি সদস্য আব্দুর রহিম হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ন্যায় বিচার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও নিহত পরিবারের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে জিগাতলা গ্রামে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে নিহত ইউপি সদস্য আব্দুর রহিমের বড়ভাই নূর খন্দকার, আনোয়ার খন্দকার, বোন পারভিনা, নিহতের স্ত্রী রেহানাসহ এলাকাবাসীর অনেকেই বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, গত ২৮ জুন মধ্যরাতে প্রশাসনের লোক পরিচয় দিয়ে ইউপি সদস্য আব্দুর রহিমকে ঘরের বাইরে নিয়ে আসে দুর্বৃত্তরা। এরপর দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এতে ঘটনাস্থলেই মারা যান ওই ওয়ার্ডের ইউপি সদস্য জিগাতলা গ্রামের তয়বুর খন্দকারের ছেলে আব্দুর রহিম।

oplus_2

আব্দুর রহিমের খুনের ঘটনায় থানায় মামলা হলেও আসামি গ্রেফতারের পুলিশের কোন ভূমিকা না থাকায় নিহত স্বজন ও এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে। তাই এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার আব্দুর রহিম হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ন্যায় বিচার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

এ ব্যাপারে মামলা তদন্তকারী কর্মকর্তা আনোয়ারুল হক জানান, মামলা রুজু হওয়ার পর আসামিরা পলাতক রয়েছে এবং তথ্য প্রযুক্তির সাহায্যে আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram