ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৪৮
logo
প্রকাশিত : জুলাই ১৪, ২০২৫

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বজ্রপাতে কৃষক নিহত

মোহাম্মদ আরীফুল ইসলাম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে বজ্রপাতে এক কৃষক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের কাজীর মোড়ের পাশে এক কৃষি জমিতে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক মোঃ আসমত আলী (৬০) কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পূর্ব গোবরিয়া গ্রামের মৃত সাহেব আলীর ছেলে।

স্থানীয়রা জানান, নিহত আসমত আলীর পরিবারের লোকজন ঢাকায় থাকেন। আসমত বাড়িতে কৃষি কাজ করেন। গতকাল রবিবার থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর বন্দে (হাওরে) কৃষি জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

এ বিষয়ে কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন পিপিএম জানান, লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram