ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:২০
logo
প্রকাশিত : জুলাই ১৪, ২০২৫

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা হিমু গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি: কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাগরপুর থানা আওয়ামী লীগের সম্মানীত সদস্য তারেক শামস খান হিমু (৬২) কে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার ভোরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে নাগরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আওয়ামী লীগ নেতা তারেক শামস খান হিমু নাগরপুর উপজেলার তেবারিয়া গ্রামের মৃত হুমায়ন খানের ছেলে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, আওয়ামী লীগ নেতা তারেক শামস খান হিমু ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) হয়ে অংশ নিয়েছিলেন। তার বিরুদ্ধে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর আইন শৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার, সংশোধন) আইনে নাগরপুর থানায় মামলা হয়। সে দীর্ঘদিন ধরে গ্রেফতার এড়াতে আমেরিকায় আত্মগোপনে চলে যান। তিনি আমেরিকা থেকে গতকাল সোমবার ভোরে দেশে ফিরলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে নাগরপুর থানায় সংবাদ দেয়া হয়। নাগরপুর থানা পুলিশ তারেক শামস হিমুকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram