ঢাকা
logo
প্রকাশিত : July 14, 2025

বাঘাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত

মহিউদ্দিন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়িতে ২০২৪-২০২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেরনশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্প এর আওতায় কৃষকদের জন্য পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার পার্টনার মাঠ স্কুলের কৃষক-কৃষাণী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ এবং সরকারি কর্মকর্তাগণ কর্মশালায় অংশগ্রহণ করেন৷

রাঙ্গামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক জনাব মো: নাসিম হায়দার, ডিএই, রাঙ্গামাটি অঞ্চল। স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলার উপজেলা উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার। বিশেষ অতিথিদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, বাংলাদেশ জামায়েতে ইসলামী বাঘাইছড়ি উপজেলা আমীর মাওলানা কবির আহমদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.আসাদুজ্জামান। ফোকাল পার্সন হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রিয়াজুদ্দিন, সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার প্রকল্প।

উপজেলা উপসহকারী কৃষি কর্মকতা সাক্য চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তাগণ প্রকল্পের পটভূমি, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনার পাশাপাশি আধুনিক টেকসই প্রযুক্তি বিস্তার, উচ্চমূল্য ফসলের আবাদের মাধ্যমে খোরপোস কৃষিকে বাণিজ্যিক ও লাভজনক কৃষিতে রূপান্তরের পরিকল্পনা নিয়ে আলোকপাত করেন। পিএফএস পরিচালনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কৃষক তথ্য সেবা কেন্দ্র স্থাপন করে কৃষকদের সেবা প্রাপ্তি ও উৎপাদক দল তৈরির বিষয়ে আলোচনা করা হয়। পিএফএস সদস্য, ননপিএফএস সদস্যদের অভিজ্ঞতা বিনিময় এবং সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে পার্টনার কংগ্রেসটি সফলভাবে সমাপ্ত হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram