ঢাকা
logo
প্রকাশিত : July 14, 2025

গোপালগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এস এম নজরুল ইসলাম, গোপালগঞ্জ: গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইন-শৃংখলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। সোমবার বেলা ১২ টায় গোপালগঞ্জ সরকারি কলেজ ক্যাস্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সদস্য ডাঃ কে. এম. বাবর, এ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, বিএনপি ও সহযোগী সংগঠন সন্ত্রাস, চাঁদাবাজ, ফ্যাসিস্টদের বিরুদ্ধে। ফ্যাসিস্টদের জাগয়া ভারতে আর রাজাকারদের জায়গা পাকিস্তানে। গুপ্ত সংগঠন জামায়াত-শিবির অপপ্রচারের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলেছে। দেশে যেসব ঘটনা ঘটছে এতে বিএনপি জড়িত নয়। বিএনপি ও সহযোগী সংগঠনের নামে অপপ্রচারের নিন্দা জানান বক্তারা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram