ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:৪৮
logo
প্রকাশিত : জুলাই ১৪, ২০২৫

কাঠালিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: 'ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার, গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন' প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম।

কাঠালিয়া সদর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ ইস্রাফিল তালুকদারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মং চেনলা, উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোসাঃ ফারহানা তাসরিন, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ডাঃ নাঈম আহম্মেদ, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জাকির হোসেনসহ আরো অনেকে।

আলোচনা সভা শেষে উপজেলায় বিভিন্ন পর্যায়ে বিশেষ অবদান রাখার জন্য সেবাদানকারীদের পুরস্কৃত করা হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram