ঢাকা
logo
প্রকাশিত : July 13, 2025

আত্রাইয়ে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ জুলাই) সকাল ১১টায় পাঁচুপুর ইউনিয়নের পাঁচুপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় চত্বরে আত্রাই উপজেলা কৃষক দলের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

নওগাঁ জেলা কৃষক দলের সদস্য সচিব এ টি এম ফিরোজ দুলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন দেশের কৃষক ও সাধারণ মানুষের প্রকৃত বন্ধু। তাঁর স্বপ্ন ছিল সবুজ বাংলাদেশ গড়ার।

তিনি আরও বলেন, আজ আমরা তাঁর স্মরণে বৃক্ষরোপণের মাধ্যমে সেই স্বপ্নকে এগিয়ে নিচ্ছি। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা সবাই মিলে এগিয়ে গেলে একটি সুস্থ ও সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সুলতান মামুনুর রশীদ মামুন, আত্রাই উপজেলা কৃষক দলের সভাপতি আসাদুজ্জামান বুলেট, সাধারণ সম্পাদক কে এম আইয়ুব, যুগ্ম-সম্পাদক জহুরুল ইসলাম সেলিম ও আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মো. আজাদুর রহমান রিপন ও মো. শফিউল আলম সুমন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম, যুগ্ম-আহ্বায়ক মো. আশরাফুল ইসলাম লিটন, শতরুপা মন্ডল প্রমুখ। এছাড়াও ইউনিয়ন কৃষক দল, বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram