

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মোসাম্মৎ ফরিদা বেগম (৪৫)। আজ রবিবার বিকেলে নিজের ঘরেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
মোসাম্মৎ ফরিদা বেগমের দেবর ছালমান মুন্সী বলেন, তাঁদের বাড়ি চাকামইয়া ইউনিয়ন নিশান বারিয়া গ্রামের ঘরে ঝাড়ু দেবার সময় ঘরের মেঝেতে ফেলে রাখা বৈদ্যুতিক তার গুছিয়ে রাখার সময় বৈদ্যুতিক তারের সঙ্গেই ভাবি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান। এছাড়াও আমার ভাইয়ের ছেলে ফরাদ মুন্সি মাকে বাঁচাতে গিয়ে সে আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়রা ওই বাড়ির বিদ্যুৎ-সংযোগ বন্ধ করে ফরিদা বেগমকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডা: পলি সাহা তাঁকে মৃত ঘোষণা করা হয়।
কলাপাড়া থানার (ওসি) মো:ইলিয়াস বলেন, পরিবারের সামনে এই দুর্ঘটনা ঘটে। এই বিষয়ে পরিবারের কোন অভিযোগ না থাকায় মরাদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
