

মজিবর রহমান, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নিখোঁজের একদিন পর কে এম লতিফ ইনস্টিটিউশনের অবসরপ্রাপ্ত শিক্ষক নাসির উদ্দিনের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
রোববার (১৩ জুলাই) বিকেলে পৌর শহরের কেএম লতীফ ইনস্টিটিউশনের শহীদ মোস্তফা খেলার মাঠের মঞ্চের সামনে থেকে পুলিশ ওই শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে। তিনি সাবেক সচিব গিয়াস উদ্দিন এর বড় ভাই।
এর আগে গত শনিবার (১২ জুলাই) থেকে শিক্ষক নাসির উদ্দিন নিখোঁজ হয়। এরপর স্বজনরা তার সন্ধানের জন্য রাতে পৌর শহরে মাইকিং করে। সিনিয়র শিক্ষক নাসির উদ্দিন দীর্ঘদিন কে এম লতিফ ইনস্টিটিউশনে শিক্ষকতা করে অবসরে যান এবং পৌর শহরের সমবায় মার্কেটে এক ছেলে নিয়ে তিনি বসবাস করতেন।
