ঢাকা
logo
প্রকাশিত : July 13, 2025

৯ টাকার ওষুধ ৮০ টাকায় বিক্রি, কুমিল্লার সাহা মেডিকেল হলকে জরিমানা

স্টাফ রিপোর্টার, কুমিল্লা: কুমিল্লার নগরীতে ৯ টাকার একটি ওষুধ ৮০ টাকায় বিক্রি করায় একটি ঔষধ বিক্রয় প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (১৩ জুলাই) সকালে নগরীর রাজগঞ্জ বাজারে অভিযান চালিয়ে সাহা মেডিকেল হলকে একাধিক অনিয়মের অভিযোগে এ জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, সাহা মেডিকেল হলের বিক্রেতারা নির্ধারিত খুচরা মূল্য (গজচ) উপেক্ষা করে রোগীদের কাছে অতিরিক্ত দামে ওষুধ বিক্রি করছে। এমন কাজ ভোক্তার সঙ্গে প্রতারণার শামিল বলে মন্তব্য করেছেন অভিযান পরিচালনাকারীরা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে তিনি প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এসময়, অভিযানে সহায়তা করেন কুমিল্লা জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা জেলা পুলিশের একটি টিম।

জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, “এ ধরনের প্রতারণা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। ভোক্তাদের অধিকার রক্ষায় আমাদের নিয়মিত তদারকি চলবে।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram