ঢাকা
logo
প্রকাশিত : July 13, 2025

মরণ নেশার বিশাল চালান ফকিরহাটে আটক, ২০,৩০০ ইয়াবা উদ্ধার

মো: সাগর মল্লিক, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে ২০ হাজার ৩শত পিস ইয়াবাসহ কালাম হোসেন (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল।

রবিবার (১৩ জুলাই) রাত আড়াইটার দিকে বাগেরহাট-খুলনা আঞ্চলিক মহাসড়কের কাটাখালী বাসস্ট্যান্ড হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কালাম হোসেন সাতক্ষীরা জেলার নাথুয়ার ডাঙ্গা গ্রামের আব্দুল গফুর হাওলাদারের ছেলে।

বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ রবিবার বিকেলে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এ তথ্য জানান।

বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, মোঃ শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি খুলনা থেকে পরিবহন যোগে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান আসছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাটাখালী মোড়স্থ সাতক্ষীরা লাইন পরিবহন কাউন্টারের সামনে পাকা রাস্তার উপরে অস্থায়ী চেকপোষ্ট বসানো হয়।

চেকপোস্ট চলাকালীন রাত আড়াইটার দিকে সাতক্ষীরা লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস (যার রেজিস্ট্রেশন নম্বর-ঢাকা মেট্রো-ব-১৪-৬৯২৮) খুলনার দিক থেকে আসতে দেখে গাড়িটিকে থামানো হয়। এরপর পরিবহন তল্লাশীকালে বাসের বক্স এর ভিতরে রক্ষিত একটি কালো রংয়ের প্লাস্টিকের ক্যারেটের আমের নিচ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় নীল রংয়ের জীপারের মধ্য থেকে বিশ হাজার তিন শত পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। এসময় এ ক্যারেটের মালিক কামাল হোসেনকেও গ্রেফতার করা হয়।

এ ঘটনায় ফকিরহাট মডেল থানার মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram