ঢাকা
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:১৮
logo
প্রকাশিত : জুলাই ১৩, ২০২৫

হিলি স্থলবন্দরে কাস্টমসের সার্ভার জটিলতা, বন্ধ পণ্য খালাস

হিলি প্রতিনিধি: গেল দুই দিন ধরে দিনাজপুরের হিলি স্থলবন্দরে কাস্টমসের সার্ভার জটিলতায় আমদানিকৃত পণ্য খালাস নিতে পারছেন না বন্দরের আমদানিকারকরা।

আমদানিকৃত কিছু কাঁচাপণ্য ম্যানুয়াল পদ্ধতিতে ছাড় দেয়া হলেও এতে প্রয়োজনের তুলনায় সময় বেশি লাগায় এবং অন্যান্য পণ্য ছাড় নিতে না পারায় বিপাকে পড়েছে আমদানিকারকরা। দ্রুত এই সমস্যা সমাধানের দাবী জানিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা।

সারাদেশেই কাস্টমসের সার্ভার না থাকায় এই সমস্যার সৃষ্টি হয়েছে বলে দাবী কাস্টমস কর্মকর্তার।

হিলি স্থলবন্দরের সিএনএফ এজেন্ট এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম বিপুল জানান, গতকাল থেকে কাস্টমসের সার্ভার না থাকায় আমদানিকৃত পণ্যের বিলঅবএন্ট্রি সাবমিট করা যাচ্ছে না। সেই সাথে পণ্যের পরীক্ষন শুল্কায়ণ ও আউটপাশ কোনটাই সম্ভব হচ্ছেনা।

সিএনএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানান, গতকাল কাঁচামরিচ ও আদা আমদানি হলেও ম্যানুয়াল পদ্ধতিতে বন্ড দিয়ে পণ্যের ছাড় নেয়া হয়েছে। আজ সকাল থেকেই সার্ভার না থাকায় একই অবস্থা বিরাজ করছে। এ অবস্থা চলতে থাকলে ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্থ হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram