ঢাকা
logo
প্রকাশিত : July 13, 2025

চাঁপাইনবাবগঞ্জে আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া (৫৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার সকালে শিবগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ‘অপারেশন ইগল হান্ট’ নামের একটি জঙ্গিবিরোধী অভিযানে নিরপরাধ মানুষ হত্যার অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার গোলাম কিবরিয়া শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত খোস মোহাম্মদের ছেলে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ আছে। তিনি অনেকগুলো ঘটনার সঙ্গে জড়িত।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram