ঢাকা
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:১৯
logo
প্রকাশিত : জুলাই ১৩, ২০২৫

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ট্রাক চাপায় দুইজন নিহত, আহত-৩

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ড্রাম ট্রাকের চাপায় দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৩ জন। রোববার (১৩ জুলাই) দুপুরে উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের ঘু্ন্টিঘর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অটোরিকশা চালক বাহার উদ্দিন বানু (৩০) ও অটোরিকশার যাত্রী আতিকা (১৫)। এছাড়াও আহতরা হলেন, আবু বক্কর, মোর্শেদা ও ফাতেমা। নিহত অটোরিকশা চালক পাইকেরছড়া ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা সোনাহাট স্থলবন্দরগামী একটি ড্রাম ট্রাক বঙ্গ সোনাহাট ইউনিয়নের ঘুন্টিঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবোঝাই অটোকে চাপা দিলে ঘটনাস্থলে অটোচালক মারা যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় অপর ৪ ব‍্যক্তিকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আরও একজন মারা যান। এ ঘটনায় স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে আটক করলেও এর চালক পালিয়ে যায়।

ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram