ঢাকা
logo
প্রকাশিত : July 13, 2025

ধামইরহাটে চাঁদাবাজ, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: দেশের বিভিন্ন স্থানে খুন, ধর্ষণ ও চাঁদাবাজিসহ সম্প্রতি রাজধানী ঢাকার মিডফোর্ডে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যাসহ আইন-শৃঙ্খলার অবনতি এবং ধামইরহাট উপজেলায় চাঁদাবাজ, দুর্নীতি ও মাদকের ভয়বহতা বৃদ্ধিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় ধামইরহাট উপজেলা পরিষদের সামনে থেকে সর্বস্তরের সংগ্রামী ছাত্র-জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো উপজেলা পরিষদের সামনে আঞ্চলিক সড়কে দাঁড়িয়ে প্রতিবাদ সমাবেশ পালন করা হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় ছাত্রজনতার পক্ষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- আবু সালেহ মুসা, কাওছার হোসেন, আলমগীর হোসেন আরাফ, রিফাতুল হাসান চৌধুরী সৈকত, নূর আলম হোসেন প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা সারাদেশে খুন, চাঁদাবাজ, দখলবাজ, মাদকসহ নানান অপকর্ম বৃদ্ধিতে প্রশাসনের নিরব ভূমিকা পালন নিয়ে কঠিন হুশিয়ারি প্রদান করেন। সেই সাথে খুন, চাঁদাবাজ সহ সকল অপকর্মের সঙ্গে জড়িতের তালিকা প্রকাশ করে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। সবশেষে দেশ ও জনগণের কল্যাণে মোনাজাত করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram