

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপার দলিলপুর গ্রামের রতন বিশ্বাসের স্ত্রী সুমনা বেগমকে শনিবার দিবাগত গভীর রাতে ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপে কামড় দেয়। পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে চিকিৎসারত অবস্থায় আজ রবিবার সকালে মারা যায়।
এ ব্যাপারে রতন বিশ্বাস জানান, রাতে আমার স্ত্রীকে সাপে কামড় দেয়ার পর পরই তাকে শৈলকুপা হাসপাতালে নিয়ে যাই, ডাক্তার সেখান থেকে কুষ্টিয়ায় রেফার্ড করলে চিকিৎসারত অবস্থায় মারা যায়।
