ঢাকা
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:১৯
logo
প্রকাশিত : জুলাই ১৩, ২০২৫

মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সলের গাড়িতে হামলা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলনের ফলাফলকে কেন্দ্র করে উত্তেজনার এক পর্যায়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিনকে বহন করা গাড়িতে হামলা করে গাড়ি ভাংচুর করা হয়।

এ ঘটনায় চারজন আহত হয়েছে। এলাকাজুড়েই থমথমে পরিবেশ বিরাজ করছে।

খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। হামলা ঠেকাতে গিয়ে উজ্জল নামের বিএনপির এক কর্মী আহত হন। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, উপজেলা বিএনপির সম্মেলনে ফল ঘোষণাকে কেন্দ্র করে ২ ঘণ্টা ধরে উত্তেজনা চলছিল সমিরউদ্দীন স্মৃতি কলেজ। ফল ঘোষণার সাহস পাচ্ছিলেন না উপজেলা বিএনপির সম্মেলনে ভোট গ্রহণের দায়িত্বে থাকা নেতারা। পরে অনুরোধের পরিপ্রেক্ষিতে ঠাকুরগাঁও থেকে রাত ৮টায় ভোটকেন্দ্রে আসেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন। তিনি ফল ঘোষণা করে ফেরার সময় তাঁর ওপর চেয়ার ছুড়ে মারেন দলের কিছু নেতা-কর্মী। এ সময় তাঁর প্রাইভেট কারের সামনের ও পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ বলেন, উপজেলা বিএনপির কমিটির নির্বাচনের ফল ঘোষণার পর ভবনের তৃতীয়তলা থেকে নিচে নামার সময় হঠাৎ করেই ঘটনাটি ঘটেছে। আমরা হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

প্রাইভেট কারে থাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা রাশেদ আলী বলেন, ‘কোনোমতে ভাইকে রক্ষা করেছি। সঙ্গে যাঁরা ছিলেন, অন্য গাড়িতে করে মহাসচিবের ভাইকে পার করে দিয়েছি। তবে রাতে আলো কম থাকায় হামলাকারীদের চিনতে পারিনি।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram