ঢাকা
logo
প্রকাশিত : July 12, 2025

দেবহাটায় সাতক্ষীরা জেলা প্রশাসকের অসহায়দেরকে ভ্যান ও টিন বিতরনসহ অনুদান প্রদান

আর.কে.বাপ্পা, দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। ১২জুলাই শনিবার বিকাল সাড়ে ৪টায় শুরুতে জেলা প্রশাসক ১০জন অসহায় ও গরীব মানুষকে ভ্যান বিতরন করেন। পরে গৃহহীন ১৫টি পরিবারকে গৃহ নির্মানের জন্য ১বান করে টিন ও বান প্রতি ৩ হাজার টাকার চেক বিতরন করেন।

এসময় জেলা প্রশাসকের সাথে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। এরপরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় অফিসের আয়োজনে সমবায় অধিদপ্তর ঢাকার বাস্তবায়নাধীন দুগ্ধ ঘাটতি দুগ্ধ সমবায়ের কার্য্যক্রম সম্প্রসারন প্রকল্পের আওতায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে উপজেলার দুগ্ধ চাষীদের মধ্যে চেক বিতরন করা হয়।

অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা সমবায় অফিসার এফ এম সেলিম আখতার।

উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিত কুমার মন্ডলের সঞ্চালনায় উক্ত চেক বিতরন অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, আমাদের দেশ সবুজ শ্যামলে ঘেরা। একটি সম্ভাবনাময় দেশ হিসেবে আমাদের দেশের অনেক সুযোগ আছে। দুগ্ধ চাষীদের মাধ্যমে আমাদের পুষ্টির চাহিদা পূরনে দুধ উৎপাদনের অনেক সুযোগ তৈরি হবে। এই দুধ আমরা বিদেশেও রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। জেলা প্রশাসক অসহায় ও দুঃস্থদের কল্যানে সরকার যে পদক্ষেপ ও প্রকল্পগুলো হাতে নিচ্ছে সেগুলো সঠিকভাবে বাস্তবায়ন করে নিজেদেরকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার  আহবান জানান।

এসময় অনুষ্ঠানে পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম সহ সখিপুর ও পারুলিয়ার দুগ্ধ সমবায সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram