ঢাকা
logo
প্রকাশিত : July 12, 2025

সাতক্ষীরায় এনসিপি নেতাদের আগমনে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ

মতিয়ার রহমান মধু, সাতক্ষীরা প্রতিনিধিঃ শনিবার ১২ জুলাই সাতক্ষীরায় আগমন ঘটেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামসহ প্রায় দেড় শতাধিক কেন্দ্রীয় নেতা। এই ঐতিহাসিক সফরকে ঘিরে সাতক্ষীরা জেলায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। জেলার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ইতোমধ্যে টাঙানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও শুভেচ্ছা পোস্টার। শহরের প্রাণকেন্দ্র শহিদ আসিফ চত্বরে তৈরি করা হয়েছে একটি বিশাল আকৃতির তোরণ, যা দৃষ্টি কেড়েছে পথচারী ও সাধারণ জনগণের।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তারা ভেবেছিল কয়েকটি আসনের লোভ দেখিয়ে আমাদের কিনে নেবে। কিন্তু যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাদের কেনার সাধ্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেই।

শনিবার (১২ জুলাই) সাতক্ষীরার শহীদ আসিফ চত্বরে এনসিপির প্রধান পথসভায় তিনি এ কথা বলেন।নাহিদ বলেন, ৫ আগস্ট আমরা জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে দরজা খুলে দিয়েছিলাম। বলেছিলাম—আসুন, জাতীয় সরকার গঠন করি, দেশটাকে পুনর্গঠন করি। কিন্তু তারা সে প্রস্তাব গ্রহণ করেনি। তারা শুধু বলেছিল, তিন মাসের মধ্যে নির্বাচন চাই, তারপর ছয় মাসের মধ্যে নির্বাচন চাই। ক্ষমতার ভাগ-বাটোয়ারা ছাড়া দেশের সংস্কারে তাদের কোনো আগ্রহ আমরা দেখতে পাইনি।

তিনি বলেন, আমরা চাই না দেশের ভেতরে আর কোনো শত্রু তৈরি হোক। আমরা ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে চাই। এখনো আমাদের দরজা খোলা আছে। নির্বাচনের ভাগ-বাটোয়ারা নয়, চাই দেশ গঠনের সাহসী উদ্যোগ। তবে এবার যদি সেই দরজা বন্ধ হয়, তাহলে জনগণ আপনাদের ক্ষমা করবে না।সাতক্ষীরার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নাহিদ বলেন, আপনারা উপকূলের মানুষ, ঘূর্ণিঝড় আর দুর্যোগের মধ্যেও দেশকে পাহারা দিয়েছেন। অথচ এখানকার মানুষ এখনো রেললাইনের সুবিধা পায়নি। ৫৪ বছরেও সাতক্ষীরায় রেললাইন পৌঁছায়নি- এটি লজ্জাজনক।

তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগের যে অব্যবস্থা সাতক্ষীরায় বিদ্যমান, তা পরিবর্তনের সময় এখনই। জলবায়ু পরিবর্তন, উপকূল সুরক্ষা এবং সুন্দরবন রক্ষায় জাতীয় নাগরিক পার্টি সক্রিয়ভাবে কাজ করবে। সাতক্ষীরার মাটি ও মানুষের অধিকার রক্ষাই হবে আমাদের অগ্রাধিকার।সাতক্ষীরায় এনসিপির সফরের অংশ হিসেবে কেন্দ্রীয় নেতারা জুলাই-২৪ এর আন্দোলনে আহত ও নিহত পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করেন। শহীদ আসিফ চত্বরে অনুষ্ঠিত পথসভা শেষে তারা নিউমার্কেট হয়ে হাটের মোড় পর্যন্ত একটি পদযাত্রা করেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram