ঢাকা
logo
প্রকাশিত : July 12, 2025

জামালপুরে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রাম পুলিশ সদস্য আটক

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ গ্রাম হিরোইনসহ শ্রী রঙ্গিলা রবিদাস (৩৫) নামে এক গ্রাম পুলিশ সদস্যকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। 

শুক্রবার দিবাগত মধ্যরাতে বকশীগঞ্জ পৌর এলাকার মালিরচর মন্ডল পাড়া থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, বকশীগঞ্জ পৌর এলাকার মন্ডলপাড়া গ্রামের শ্রী হরিয়া দাসের ছেলে শ্রী রঙ্গিলা রবিদাস বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ সদস্য হিসেবে কর্মরত রয়েছেন। গ্রাম পুলিশ এর আড়ালে দীর্ঘদিন ধরে রঙ্গিলা রবিদাস মাদকের ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার মধ্য রাতে রঙ্গিলা রবিদাসের কীটনাশকের দোকানে অভিযান চালায় যৌথ বাহিনীর সদস্যরা।

এসময় তার দোকান থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ গ্রাম হিরোইন উদ্ধার করা হয় এবং রবিদাসকে আটক করা হয়। পরে জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে রঙ্গিলা রবিদাসকে হস্তান্তর করা হয়। 

জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল হালিম রাজ জানান,  আটককৃত রবিদাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram