

মানিক ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: ২০২৪ জুলাই - আগস্ট অভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত, অসুস্থ ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য দোয়া কামনায় নোয়াখালীতে মাস ব্যাপী ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জেলা সদর মাইজদিতে মানব কল্যাণ মজলিশ এর পরিচালনায় ডাক্তার বোরহান উদ্দিন এর তত্বাবধানে এই দোয়া, অসহায় মানুষদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা, আগত রোগী দের বিনামূল্যে ওষুধ প্রদান সহ, নানা রকম চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করা হয়।
এই সময় জুলাই আগস্টের নিহত ও অসুস্থ ও পঙ্গুত্ব বরণকারীদের দের জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। এই ফ্রি চিকিৎসা সেবা মাস ব্যাপী অসহায় গরীব মানুষদের জন্য চলমান থাকবে।
এই সময় আরো উপস্থিত ছিলেন, ডাক্তার সাইফুল ইসলাম, ইমাম উদ্দিন মিয়াজি, আগত রোগী ও অন্যান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেক।
