ঢাকা
৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:২৯
logo
প্রকাশিত : জুলাই ১২, ২০২৫

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

রাণীশংকৈল( ঠাকুরগাঁও )প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আসকর আলী (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (১২ জুলাই) ভোররাতে উপজেলার মিনাপুর সীমান্তের ৩৫৩ নম্বর প্রধান পিলারের কাছে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নিহত আসকর আলী হরিপুর উপজেলার জীবনপুর গ্রামের কানুরার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, ভোর আনুমানিক ৪টার দিকে আসকর আলীসহ কয়েকজন মিনাপুর সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করছিলেন। তারা কাঁটাতারের বেড়ার কাছে পৌঁছালে ভারতের কিষাণগঞ্জ ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান আসকর আলী। তার মরদেহ ভারতের ভেতরে প্রায় ২০০ গজ দূরে পড়ে আছে বলে জানা গেছে।

ঘটনার পরপরই সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। অপরদিকে, ভারতের সীমান্তেও বাড়ানো হয়েছে বিএসএফের সদস্য সংখ্যা।

দিনাজপুরে অবস্থিত ৪২ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, তারা ঘটনার বিষয়ে অবগত হওয়ার সঙ্গে সঙ্গে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা শুরু করেছে। নিহতের মরদেহ ফেরত আনার লক্ষ্যে বিএসএফকে পতাকা বৈঠকে বসার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram