ঢাকা
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৩২
logo
প্রকাশিত : জুলাই ১২, ২০২৫

শৈলকুপায় বিষধর সাপের কামড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

শৈলকূপা (ঝিনাইদহ)  সংবাদদাতা: ঝিনাইদহ শৈলকুপায় ঘুমন্ত অবস্থায় অপু নামের এক এইচএসসি পরীক্ষার্থী বিষধর সাপের কামড়ে  মারা গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাতে উপজেলার ব্রহ্মপুর গ্রামে। নিহত আপু বন্ধপুর গ্রামের সেকেন্ডার আলির  পুত্র।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে ঘুমান্ত অবস্থায় বিষধর সাপে তাকে কামড় দেওয়ার পর পরিবারের সদস্যরা তাকে এলাকার ফুরু নামের এক ওঝার বাড়িতে নিয়ে ঝাড়ফুঁক দেয়  সেখানে  তার শারিরীক অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য শৈলকূপা উপজেলা  স্বাস্থ্য কমপ্লেসে নিয়ে তাকে ভর্তি করে। চিকিৎসারত অবস্থায়( আজ) শনিবার  সকালে মারা যায়।

আপু শৈলকুপার কবিরপুর সিটি কলেজের ছাত্র। সে এবছর এইচএসসি পরীক্ষা দিচ্ছে। এ ব্যাপারে ব্রহ্মপুর গ্রামের ইলিয়াস নামের এক ব্যক্তি জানান রাতে ঘুমন্ত অবস্থায় অপুকে বিষাক্ত সাপে কামড় দিলে হাসপাতালে চিকিৎসা করা অবস্থায় মারা যায়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram