

মতিয়ার রহমান মধু, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় শহীদ ও আহত পরিবারসহ সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবায় জুলাই বিপ্লব ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ই জুলাই) সকালে শহীদ আসিফ চত্বরের পশ্চিম পার্শ্বে স্মার্ট মেডিকেল সেন্টারে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডাঃ মোস্তফা আল মামুন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আয়োজনে ও স্মার্ট মেডিকেল সেন্টার সাতক্ষীরার সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল।
এ সময় আরও উপস্থিত ছিলেন, স্মার্ট মেডিকেল সেন্টার প্রশাসনিক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সাবেক আহ্বায়ক আরাফাত হোসেন, সদস্য সচিব সুহাইল মাহদীন, মুখপাত্র মোহিনী তাবাসসুম, যুগ্ম সদস্য সচিব ওমর তাসনিম রাহাত, আহত সদস্য আলিফ আরেফিন, মোঃ রাশেদসহ আরও অনেকে।
আয়োজকরা জানান, জুলাই আন্দোলনে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের পাশে দাঁড়াতে এবং সাতক্ষীরাবাসীর জন্য মানবিক সেবা নিশ্চিত করতেই আমাদের এই উদ্যোগ। আজ আমরা সাতক্ষীরার ৫০ জনকে এই ফ্রি মেডিকেল সেবা দিচ্ছি এবং আগামী ২৫ জুলাই আরো ৫০ জনকে এ ফ্রি মেডিকেল সেবা দেওয়া আয়োজন করব ইনশাআল্লাহ।
